সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র, কার্তুজ ও হাতবোমা উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার

ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র, কার্তুজ ও হাতবোমা উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র, কার্তুজ ও হাতবোমা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় ফিরোজের আপন দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকির হাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজের নেতৃত্বে একটি দল মোহাম্মদ ফিরোজের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে বাড়ির ছাদের এক কোণায় রাখা একটি বস্তা থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয়।এ সময় ফিরোজের দুই ভাই মো. মফিজুর রহমান (৩৫) ও মো. জুবায়ের করিম (২৮)-কে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় মোহাম্মদ ফিরোজ বাড়িতে উপস্থিত ছিলেন না।সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক অভিযুক্ত মোহাম্মদ ফিরোজকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়