
নারায়ণগঞ্জে আলোচিত এইচএসসি ও নার্সিং পরীক্ষার জালিয়াতির অভিযোগে উঠে এসেছে বিসিএস ক্যাডার সেই নাহিদা বারিকের নাম। অভিযোগ রয়েছে, ভুয়া সনদ ও অনিয়মের মাধ্যমে তিনি বিসিএস ক্যাডার হন।জানা গেছে, বিতর্কিত এই নাহিদা বারিক বর্তমানে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে তার শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।অভিযোগকারীরা বলছেন, এইচএসসি ও নার্সিং পরীক্ষায় অনিয়মের মাধ্যমে তিনি সুবিধা নিয়ে সরকারি গুরুত্বপূর্ণ পদে পৌঁছেছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।