রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি প্রার্থীকে ইসির সতর্কবার্তা

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি প্রার্থীকে ইসির সতর্কবার্তা

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম–১৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজামকে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন কমিশন সচিবালয় থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে বলা হয়, নির্বাচন-পূর্ব সময়ে আচরণবিধি কার্যকর থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারসংক্রান্ত কিছু কার্যক্রম ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির দৃষ্টিগোচর হয়েছে, যা আচরণবিধির নির্ধারিত বিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।চিঠিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে নির্বাচন-পূর্ব সময়ে অনুমোদনবিহীন প্রচারণা চালানো থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-এর প্রাসঙ্গিক ধারায় জরিমানা আরোপসহ প্রার্থিতা বাতিলের মতো আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত চিঠিটি সংশ্লিষ্ট দপ্তরসমূহেও অনুলিপি পাঠানো হয়েছে।ইসি জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের বিষয়ে প্রার্থী ও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগেও একই প্রার্থীকে শোকজ করেছিলেন ইসি।

সর্বশেষ
পাঠক প্রিয়