
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটকের ঘটনাকে ‘অপপ্রচার’ বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, জব্দ করা অর্থ বেলাল উদ্দিনের ব্যক্তিগত ব্যবসায়িক সম্পত্তি।বুধবার (১১ ফেব্রুয়ারি) যমুনা টেলিভিশনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জুবায়ের জানান, বিষয়টি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করা হচ্ছে। তার দাবি, বৈধ ব্যবসার অর্থ বহন করছিলেন বেলাল উদ্দিন।এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তার কাছ থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ নগদ অর্থ মেশিনে গণনা করা হচ্ছে বলে জানা গেছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায় এবং তিনি পেশায় একজন শিক্ষক। তার লাগেজে ৫০ লাখ টাকার বেশি রয়েছে বলে তিনি স্বীকার করেন। তবে অর্থের উৎস ও বহনের কারণ সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।