রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ছাগলকাণ্ডে মতিউরের আরও প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ

ছাগলকাণ্ডে মতিউরের আরও প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ

ছাগলকাণ্ডে বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের নামে থাকা আরও প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত নেন। এর আগে দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন আদালতে সম্পত্তি জব্দের আবেদন করেন।আদালতের আদেশ অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মসুরি গ্রামের মৌজায় অবস্থিত আনন্দ হাউজিং সোসাইটির একটি আবাসিক প্রকল্পে মতিউর রহমানের নামে থাকা চারটি প্লট জব্দ করা হয়েছে। এসব প্লটের মোট আয়তন ২৪ কাঠা। আদালত সূত্রে জানা গেছে, এসব সম্পত্তির বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৯৬৯ টাকা।দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মতিউর রহমানের বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগ তদন্তের সময় এসব সম্পদের অস্তিত্ব পাওয়া যায়। একই সঙ্গে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি ও তার পরিবারের সদস্যরা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং সম্পদ স্থানান্তর রোধে জব্দ ও অবরুদ্ধ করার আদেশ প্রয়োজন হয়ে পড়ে।এর আগে আদালত তিন ধাপে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা আটটি ফ্ল্যাট এবং ৩৩ একর জমি জব্দের আদেশ দেন। পাশাপাশি মতিউর রহমান, তার দুই স্ত্রী ও ছেলের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করেছে দুদক।

সর্বশেষ
পাঠক প্রিয়