সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।এর আগে বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অনুষ্ঠানে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার ইশতেহার পাঠ করছিলেন।ঘটনার বিষয়ে শেরপুরে জামায়াতের প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম জানান, বিএনপি সমর্থকরা অনুষ্ঠানে বিলম্বে এসে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়ায়। একপর্যায়ে বিএনপি সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা চালায়।এ ঘটনায় অন্তত ৫০ জন জামায়াত সমর্থক আহত হন। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিমের মৃত্যু হয়। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়