
প্রায় ছয় বছর আগে হৃদ্রোগে আক্রান্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে সময় ঢাকার বিজয় হাসপাতালের চিকিৎসকরা তাঁর প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে ভারতের খ্যাতনামা হৃদ্রোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর সফলভাবে বাইপাস সার্জারি সম্পন্ন হয়।
অপারেশনের পর দীর্ঘ চার মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফেরেন ওবায়দুল কাদের। এরপর ৫ আগস্টের পর প্রায় তিন মাস তিনি বাংলাদেশে অবস্থান করেন। পরে চিকিৎসা ও বিশ্রামের উদ্দেশ্যে ভারতের কলকাতায় যান। কলকাতার নিউ টাউন এলাকায় নিজের বাসভবনে তিনি নিয়মিত বসবাস করছিলেন।
হঠাৎ করে গত ৫–৭ দিন আগে শ্বাসকষ্ট ও বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি কিছুটা সুস্থ রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন।