রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

মেস-হোস্টেলে সন্দেহজনক অবস্থান: জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযোগ বিএনপি প্রার্থীর

মেস-হোস্টেলে সন্দেহজনক অবস্থান: জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযোগ বিএনপি প্রার্থীর

রাজধানীর বিভিন্ন মেস ও হোস্টেলে জামায়াত-শিবিরের কর্মীরা অবস্থান নিয়ে কারচুপির চেষ্টা করছেন—এমন অভিযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নির্বাচনী পরিবেশ প্রভাবিত করতে পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় বহিরাগত কর্মীদের রাখা হয়েছে। এসব কর্মীরা ভোটের দিন বিশৃঙ্খলা সৃষ্টি বা ফলাফল প্রভাবিত করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।মির্জা আব্বাস বলেন, “জামায়াত-শিবির ও এনসিপির কিছু কর্মী রাজধানীর বিভিন্ন মেস-হোস্টেলে অবস্থান নিচ্ছে। তারা নির্বাচনে কারচুপির চেষ্টায় লিপ্ত।” তিনি বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।নির্বাচনকে ঘিরে রাজধানীতে ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভোটের পরিবেশ শান্ত রাখতে যেকোনো ধরনের অনিয়ম বা সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়