সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

একাত্তরে যারা গুলি চালিয়েছিল, তারা এখন ওই দলে—মির্জা ফখরুল

একাত্তরে যারা গুলি চালিয়েছিল, তারা এখন ওই দলে—মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধের সময় এ দেশের মানুষের ওপর যারা গুলি চালিয়েছিল এবং নির্যাতন চালিয়েছিল, তারা বর্তমানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে অবস্থান করছে—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়ারপুর ইউনিয়নের ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “ঝাঁটিভাঙা কিংবা শুকানপুকুরির সেই স্মৃতিসৌধের কথা কি আপনারা ভুলে গেছেন? সেখানে যাদের নাম খোদাই করা আছে, তাদের যারা গুলি করে হত্যা করেছিল—ওরাই এখন ওই রাজনৈতিক দলে রয়েছে।”গত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “গত ১৫ বছর আমরা ভোট দিতে পারিনি। ভোটের আগেই ভোট হয়ে গেছে, কখনো আগের রাতেই। ফলে মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পায়নি। এবার সেই সুযোগ এসেছে। আগামী ১২ তারিখে আপনারা নির্ভয়ে ভোট দিতে পারবেন।”হাসিনা সরকারের বিদায় প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আগের সেই সরকার দেশ ছেড়ে পালিয়েছে। তাদের প্রিয় ‘নৌকা’ প্রতীকও এবার নির্বাচনে নেই। এখন মূল লড়াই হচ্ছে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে।”দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সম্পর্কে তিনি বলেন, “ওদের প্রার্থীকে আমরা খুব একটা চিনি না। যে দাঁড়িয়েছে, সে একেবারে বাচ্চা ছেলে। এমপি হতে হলে অভিজ্ঞতা ও ওজনদার ব্যক্তিত্ব দরকার। তার আরও অনেক পথ চলা বাকি।”হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে আশ্বাস দিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা এক বৃত্তের দুটি ফুলের মতো। এখানে মসজিদ-মন্দির পাশাপাশি আছে। কেউ কারো সমস্যা করে না। কিছু লোক মাঝে মাঝে অশান্তি তৈরির চেষ্টা করে—তাতে ভয় পাবেন না। ভয় পেলেই শেষ।”তিনি আরও বলেন, “বিএনপি শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল। আপনাদের অধিকার রক্ষায় প্রয়োজনে আমরা বুকের রক্ত ঢেলে দেব। হাসিনা আপনাদের বিপদে ফেলে পালিয়েছে, কিন্তু আমরা আপনাদের পাশেই আছি।”বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই দেশ কারো পৈতৃক সম্পত্তি নয়। এই দেশ সবার। আমরা পরীক্ষিত মানুষ—আমাদের ওপর বিশ্বাস রাখুন।”

সর্বশেষ
পাঠক প্রিয়