
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের সমর্থকদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকার ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনি প্রচারণা চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। এ সময় তিনি আচরণবিধি লঙ্ঘনের জন্য সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে সতর্কও করেন।প্রশাসন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।