রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

প্লট দুর্নীতি মামলায় হাসিনা-টিউলিপসহ ২২ জনের রায় সোমবার

প্লট দুর্নীতি মামলায় হাসিনা-টিউলিপসহ ২২ জনের রায় সোমবার

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের মামলায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ২২ জনের মামলার রায় ঘোষণা করা হবে সোমবার।সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করবেন।দুর্নীতি দমন কমিশনের দুদক (পিপি) মো. হাফিজুর রহমান জানান, দুদকের করা এ দুই মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারিত রয়েছে।তিনি আরও জানান, শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দুটি প্লট বরাদ্দ অনিয়মের কারণে দুদকের দায়ের করা এ দুটি মামলার রায় ঘোষণা করা হবে।এর আগে ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর রায়ের তারিখ ঘোষণা করা হয়।অন্যদিকে রাদওয়ান মুজিব সিদ্দিকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয় ১৮ জানুয়ারি। এরপর রায়ের তারিখ ঘোষণা করা হয়।দুই মামলায় যারা আসামিশেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যপ্রবাসী এবং যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক, শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সহকারী সচিব মোহাম্মদ অলি উল্লাহ, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক পরিচালক মো. কামরুল ইসলাম, সহকারী পরিচালক ফারিয়া সুলতানা, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, পরিচালক শেখ শাহিনুল ইসলাম।প্রত্যেক মামলায় ১৮ জন আসামি। এর মধ্যে ১৪ জন দুটি মামলারই আসামি। প্রত্যেক মামলায় চারজন ভিন্ন ভিন্ন আসামি।

সর্বশেষ
পাঠক প্রিয়