রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

হাসিনা ছাড়া হাসিনা ব্যবস্থা”—হাসনাত আবদুল্লাহর মন্তব্যে রাজনৈতিক বিতর্ক

হাসিনা ছাড়া হাসিনা ব্যবস্থা”—হাসনাত আবদুল্লাহর মন্তব্যে রাজনৈতিক বিতর্ক

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া।” তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বক্তব্য দেন। তিনি বর্তমান ব্যবস্থাকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ইঙ্গিত দেন—ব্যবস্থাগত কিছু কাঠামো রেখে ব্যক্তি নির্ভরতা বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে।এর আগে দেওয়া আরেক পোস্টে তিনি জানান, সরকার পক্ষ থেকে গণভোটসহ একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রস্তাব এসেছে। এর মধ্যে রয়েছে—মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন সংশোধনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইনগত কাঠামো।প্রসঙ্গত, বিগত অন্তর্বর্তী সরকারের সময় দীর্ঘ আলোচনার পর ‘জুলাই জাতীয় সনদ’ চূড়ান্ত হয় এবং পরে এর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয় গণভোটের মাধ্যমে। সেই প্রেক্ষাপটে চলমান রাজনৈতিক অবস্থান ও সংস্কার প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে হাসনাত আবদুল্লাহর এই মন্তব্য।

সর্বশেষ
পাঠক প্রিয়