সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

রেকর্ড গড়ছে ‘এযোদেশ’: ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

রেকর্ড গড়ছে ‘এযোদেশ’: ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, প্রার্থী ও প্রতীকের সংখ্যায় নতুন মাইলফলক স্থাপিত হতে যাচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এবার মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল ভোটে অংশ নিচ্ছে।নির্বাচন কমিশনের তথ্য বলছে, স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা দেশের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া নির্বাচনী প্রতীকের সংখ্যাও দাঁড়িয়েছে ১৯৯টিতে—এটিও একটি রেকর্ড।বিশেষ সংযোজন হিসেবে এবারের ভোটে সংস্কার প্রস্তাবে ‘হ্যাঁ/না’ ভোটের ব্যবস্থাও রাখা হয়েছে, যা ভোটারদের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে দেখা হচ্ছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিপুল সংখ্যক দল ও প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনকে প্রতিযোগিতাপূর্ণ করে তুললেও ভোট ব্যবস্থাপনা ও ফলাফল প্রক্রিয়ায় বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। তবে নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।উল্লেখ্য, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। এখন দেখার বিষয়—রেকর্ডসংখ্যক প্রার্থী ও প্রতীকের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কারা এগিয়ে থাকেন।

সর্বশেষ
পাঠক প্রিয়