সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

ফেনীতে জামায়াত কর্মীকে ‘অস্ত্র দিয়ে ফাঁসানোর’ চেষ্টা, ৪ ঘণ্টা পর উদ্ধার

ফেনীতে জামায়াত কর্মীকে ‘অস্ত্র দিয়ে ফাঁসানোর’ চেষ্টা, ৪ ঘণ্টা পর উদ্ধার

ফেনীর ছাগলনাইয়ায় শামসুল আরেফিন (৩৫) নামে এক জামায়াত কর্মীকে তুলে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনা ঘটে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঘোপাল ইউনিয়নে।ভুক্তভোগী শামসুল আরেফিন জানিয়েছেন, তিনি বারইয়ার হাট এলাকায় একটি কোম্পানিতে মার্কেটিং কাজ করেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাস্তায় বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ ১০-১২ জন যুবক ধাওয়া দিয়ে তাদের দিকে এগিয়ে আসে। ভয় পেয়ে তার বন্ধু দৌড়ে চলে যায়। এরপর তাকে মারধর করে জোরপূর্বক সিএনজিতে তুলে নেন এবং অস্ত্র দিয়ে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়।প্রায় ৩ ঘণ্টা স্বীকারোক্তি আদায় করতে ব্যর্থ হয়ে তাকে মুহুরীগঞ্জ বাজারে আটকে রাখা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ৪ ঘণ্টা পর তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।ভুক্তভোগী জানিয়েছেন, এই ঘটনা তার জীবনের জন্য মারাত্মক ভয় তৈরি করেছে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রতি তার অনুরোধ রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়