রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

মহিলা জামায়াত কর্মীদের প্রচারে বাধার অভিযোগে রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

মহিলা জামায়াত কর্মীদের প্রচারে বাধার অভিযোগে রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মহিলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজাপুর প্রেসক্লাবের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উপজেলা মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খাদিজা বেগম অভিযোগ করেন, সোমবার সকালে তার নেতৃত্বে একদল জামায়াত সমর্থিত নারী ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংড়ি এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারে যান।এ সময় বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের সমর্থক হিসেবে পরিচিত, প্রয়াত সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের বড় বোন মাজেদা বেগম প্রথমে তাদের প্রচারে বাধা দেন। পরে তিনি মোবাইল ফোনে বিষয়টি জানালে ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেলের নেতৃত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান, মো. নাজমুল হক চমন, নাসিম ও সাইফুলসহ কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে প্রচারে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়।মহিলা জামায়াত নেত্রীরা আরও অভিযোগ করেন, তারা ওই স্থান ত্যাগ করে পাশের এলাকায় প্রচার চালাতে গেলে সেখানেও বাধা দেওয়া হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং বলেন, “সোহেল ভাইয়ের এলাকায় এসব প্রচার চলবে না।”এ বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি বা যুবদল নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়