শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

অনলাইন হেনস্তার পেছনে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির সক্রিয় ভূমিকার অভিযোগ ডা. মিতুর

অনলাইন হেনস্তার পেছনে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির সক্রিয় ভূমিকার অভিযোগ ডা. মিতুর

জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর থেকেই ভয়াবহ সাইবার বুলিং ও অনলাইন হেনস্তার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও দক্ষিণাঞ্চলীয় সংগঠক ডা. মাহমুদা আলম মিতু। এ ঘটনার পেছনে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির কর্মী ও সমর্থকদের সক্রিয় ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।এক বিজ্ঞপ্তিতে ডা. মাহমুদা মিতু জানান, জামায়াত-সমর্থিত জোটের পক্ষে প্রচারণায় যুক্ত হওয়ার পর পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অনলাইনে কুৎসা রটনা, ব্যক্তিগত আক্রমণ এবং নারীবিদ্বেষী মন্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। আগের তুলনায় বর্তমানে তার বিরুদ্ধে সাইবার আক্রমণের মাত্রা প্রায় শতগুণ বেড়েছে বলেও দাবি করেন তিনি।ডা. মিতুর অভিযোগ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে অশালীন ভাষায় মন্তব্য, চরিত্রহননমূলক পোস্ট এবং হুমকি দেওয়া হচ্ছে। এসব আক্রমণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, পাশাপাশি একজন নারী হিসেবে তাকে গভীর মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছে।তিনি অনলাইন হেনস্তার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক সহিংসতার এই নতুন ডিজিটাল রূপের বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।

সর্বশেষ
পাঠক প্রিয়