রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্প ভুয়া প্রমাণিত হবে : আসিফ মাহমুদ

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্প ভুয়া প্রমাণিত হবে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সন্ত্রাসীদের যদি শাস্তি দেওয়া না যায় এবং কেউ যদি তাদের পক্ষে দাঁড়ায়, তাহলে গত ১৭ বছর ধরে নিপীড়নের যে গল্প শোনানো হচ্ছে, সেটিকে ভুয়া বলেই ধরে নিতে হবে। তিনি বলেন, যে সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় বা তার পাশে দাঁড়ায়, তার পরিণতিও পরাজয়ের সমান।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোডে পেট্রোল পাম্পের সামনে এনসিপিসহ ১০ দলীয় জোটের আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এই পথসভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে জোট মনোনীত প্রার্থী প্রীতম দাশের নির্বাচনী পদযাত্রা উপলক্ষে।আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, একটি দল তত বেশি হিংস্র হয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, সম্প্রতি তাদের শরিক দল জামায়াতে ইসলামীর এক উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার দাবি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো হামলা-মামলা ও সন্ত্রাসকে আবারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে।তিনি আরও বলেন, এবার সবাই ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেওয়া হবে না। ভোটের দিন কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ১১ দলীয় জোট মাঠে উপস্থিত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ১৭ বছর ধরে জনগণের ওপর নিপীড়ন চালানো আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ভবিষ্যতে নিজেদের নিষিদ্ধ হওয়ার আশঙ্কার কথা বলা মানে নিজেরাও একই ধরনের অপরাধ করার মানসিকতা পোষণ করা। জুলাই মাসজুড়ে যে গণহত্যা হয়েছে, তা পুনরাবৃত্তির চিন্তাও এর মধ্যে নিহিত বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ
পাঠক প্রিয়