সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

জামায়াতে যোগ দিলো বিএনপির ২৫ নেতাকর্মী

জামায়াতে যোগ দিলো বিএনপির ২৫ নেতাকর্মী

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দিন সাদা বিএনপির রাজনীতি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগদান করেছেনবৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরপুটিমারী ইউনিয়নের সাজালের চর বাজারে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামের সদস্যপদ গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে আরও ২৪ জন নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগ দেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামানের হাত ধরে সদস্যপদ গ্রহণ করেন সুজাউদ্দিন সাদা।চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু মুসা, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামসহ জামায়াতে ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।যোগদান অনুষ্ঠানে বক্তব্যে সুজাউদ্দিন সাদা বলেন, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশ গঠনের বৃহত্তর লক্ষ্য সামনে রেখেই তিনি জামায়াতে ইসলামে যোগ দিয়েছেন। সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা রাখতে সর্বদা চেষ্টা করবেন বলে জানান।

সর্বশেষ
পাঠক প্রিয়