রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অন্যান্য

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ২ বছরের শিশুকে বাঁচালেন বাবা

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ২ বছরের শিশুকে বাঁচালেন বাবা

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন-এ এক রুদ্ধশ্বাস ঘটনায় নিজের জীবন বাজি রেখে ২ বছরের শিশুকে বাঁচালেন এক বাবা। ট্রেনের নিচে শুয়ে থেকেও অলৌকিকভাবে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন বাবা ও সন্তান।মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুড়ি গ্রাম থেকে আসা এক দম্পতি তাদের শিশু সন্তানকে নিয়ে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে উঠতে অপেক্ষা করছিলেন। ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছানোর পর ভিড়ের মধ্যে ওঠার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে মা ও শিশু প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানের ফাঁকা স্থানে পড়ে যান।মা দ্রুত প্ল্যাটফর্মে উঠে আসতে পারলেও শিশুটিকে তুলতে পারেননি। ঠিক তখনই ট্রেন ছেড়ে দেওয়ার সংকেত বাজে। সন্তানকে নিচে রেখে ট্রেন চলতে শুরু করলে বাবা মুহূর্তের মধ্যে লাইনে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরেন এবং স্থির হয়ে শুয়ে থাকেন।ট্রেনের একের পর এক বগি তাদের ওপর দিয়ে চলে গেলেও তারা অক্ষত থাকেন। ট্রেন চলে যাওয়ার পর উপস্থিত জনতা দ্রুত তাদের উদ্ধার করে প্ল্যাটফর্মে তুলে আনেন।তিতাস ট্রেনের টিকিট বিক্রেতা ফালু মিয়া জানান, সামান্য নড়াচড়া হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারত। বাবার অসীম ধৈর্য ও সাহসিকতায় সন্তানটি নতুন জীবন পেয়েছে।স্টেশন মাস্টার মো. ইউসুফ বলেন, ট্রেনটি বিলম্বে আসায় প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় ছিল। সেই ভিড়েই এ দুর্ঘটনা ঘটে। পরে আতঙ্কিত দম্পতিকে উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়