রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
জাতীয়

পাতানো নির্বাচনের সুযোগ নেই: প্রধান নির্বাচন কমিশনার

পাতানো নির্বাচনের সুযোগ নেই: প্রধান নির্বাচন কমিশনার

আগের মতো কোনো পাতানো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ইনসাফ ও ন্যায়বিচারে বিশ্বাস করে এবং কমিশনের কার্যক্রমে সবাই ন্যায্য বিচার পাবেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে দায়ের করা চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
তিনি আরও জানান, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক। প্রতিটি আবেদন গভীরভাবে পর্যালোচনা করে নির্বাচন আইন অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্বাচন কমিশনে এসে আপিল আবেদন জমা দিচ্ছেন।
প্রার্থীরা মূলত তাদের মনোনয়ন ফিরে পাওয়ার জন্য অথবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করছেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী—
৯ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে
১০ জানুয়ারি (শনিবার) থেকে আপিল শুনানি শুরু হবে
শুনানি চলবে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত
ইসি জানিয়েছে, গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়