রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যা-নিখোঁজ: তদন্তে পরিকল্পিত অপরাধের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যা-নিখোঁজ: তদন্তে পরিকল্পিত অপরাধের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের একটি শহরে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে ঘিরে চাঞ্চল্যকর হত্যা ও নিখোঁজের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই এটি একটি সম্ভাব্য পরিকল্পিত অপরাধ হতে পারে বলে ধারণা জোরালো হচ্ছে। তবে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী হত্যার নির্দিষ্ট মোটিভ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।নিহত জামিল আহমেদ লিমন-এর খণ্ডিত দেহাবশেষ উদ্ধারের পর এবং নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টি-কে ঘিরে তদন্তে নতুন নতুন তথ্য সামনে আসছে।তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, লিমন ও বৃষ্টির মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং তারা ভবিষ্যতে বিবাহের পরিকল্পনাও করেছিলেন। এই তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা ধারণা করছেন, একই বাসায় থাকা এক রুমমেট তাদের সম্পর্ক সম্পর্কে অবগত ছিলেন এবং সেখান থেকে মানসিক দ্বন্দ্ব বা হিংসার সৃষ্টি হতে পারে।যদিও এ বিষয়টি এখনো নিশ্চিত নয়, তবুও এটিকে একটি সম্ভাব্য মোটিভ হিসেবে বিবেচনায় রেখে তদন্ত চালানো হচ্ছে।তদন্তকারীরা বলছেন, একই বাসায় বসবাসের কারণে ব্যক্তিগত পরিসর, দৈনন্দিন জীবনযাপন ও পারস্পরিক সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব তৈরি হওয়া অস্বাভাবিক নয়। দীর্ঘদিনের এমন দ্বন্দ্ব কখনো কখনো চরম পর্যায়ে পৌঁছে সহিংসতায় রূপ নিতে পারে।এ ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী নতুন তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ
পাঠক প্রিয়