রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

তিন সরকারি হাসপাতালে র‍্যাবের দালালবিরোধী অভিযান, নারীসহ আটক ১৩

তিন সরকারি হাসপাতালে র‍্যাবের দালালবিরোধী অভিযান, নারীসহ আটক ১৩

রাজধানীর তিনটি সরকারি হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়ে নারীসহ ১৩ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২। সোমবার (২৯ জুন) সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ এ অভিযান পরিচালনা করা হয়।র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতালগুলোতে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়ার প্রলোভন দেখানো এবং চিকিৎসাসেবা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে।মিরপুর-১ থেকে আসা এক রোগীর স্বজন শাহ আলম জানান, কিছু দালাল সরকারি হাসপাতালে আসা রোগীদের ভালো চিকিৎসার আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আটক হওয়া এক নারী দালালকে তিনি আগেও হাসপাতালে সক্রিয় অবস্থায় দেখেছেন বলে দাবি করেন।তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান বলেন, অসাধু দালাল চক্রের কারণে সাধারণ রোগীরা নানা ধরনের ভোগান্তির শিকার হন। অভিযানের মূল উদ্দেশ্য ছিল দালাল চক্রকে চিহ্নিত ও আটক করা, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালগুলোতে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা।তিনি জানান, সোহরাওয়ার্দী, হৃদরোগ ও পঙ্গু হাসপাতালে পরিচালিত অভিযানে নারীসহ ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবেন।সোহরাওয়ার্দী হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নন্দ দুলাল সাহা বলেন, দালালবিরোধী অভিযানে হাসপাতাল প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে। র‍্যাবের নিয়মিত অভিযানের ফলে হাসপাতালের পরিবেশ নিয়ন্ত্রণে রাখা এবং রোগীদের নিরাপদ সেবা নিশ্চিত করা সহজ হয়েছে।হাসপাতালের কোনো কর্মকর্তা-কর্মচারী এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত সরকারি কোনো কর্মচারীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে অতীতে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া কিছু কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়