রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রেলওয়ের দুই কর্মচারীকে ঘিরে তদন্ত

চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রেলওয়ের দুই কর্মচারীকে ঘিরে তদন্ত

চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই কর্মচারীর বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।অভিযুক্ত দুই কর্মচারী হলেন মোহাম্মদ হোসাইন ও কামরুল ইসলাম। তারা পাহাড়তলীর সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তরে (পূর্ব) ম্যাটেরিয়াল চেকার পদে কর্মরত। তবে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তারা কর্মস্থলে অনুপস্থিত, যার কারণে ভুক্তভোগীরা দপ্তরে গিয়ে কোনো সমাধান পাচ্ছেন না।দপ্তর ও সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৩ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন। পরবর্তীতে চাকরি না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন লিখিত অভিযোগও জমা দিয়েছেন বলে জানা গেছে। তাদের অভিযোগ, টাকা দেওয়ার পরও চাকরি না পাওয়া এবং যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম হতাশায় পড়েছেন।এছাড়া অভিযোগ রয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং পাওনাদাররাও বিভিন্ন সময়ে অফিসে এসে খোঁজ নিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও তাদের সন্ধানে দপ্তরে যাওয়ার তথ্য পাওয়া গেছে বলে সূত্র জানায়।অপরদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে চাকরি, এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবা দেওয়ার নামে প্রতারণার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়