রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

১৮ কোটি টাকায় নির্মিত হাসপাতাল, ৫ বছরেও চালু নয়: সাপ-শিয়ালের আস্তানায় পরিণত স্বাস্থ্যসেবা কেন্দ্র

১৮ কোটি টাকায় নির্মিত হাসপাতাল, ৫ বছরেও চালু নয়: সাপ-শিয়ালের আস্তানায় পরিণত স্বাস্থ্যসেবা কেন্দ্র

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তালিয়া এলাকায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যার একটি আধুনিক হাসপাতাল পাঁচ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে নির্মিত এই হাসপাতাল এখন সাপ-শিয়াল ও ঝোপঝাড়ের দখলে চলে গেছে।শনিবার (২০ জুন) সরেজমিনে দেখা যায়, হাসপাতাল ভবনটি বাইরে থেকে আধুনিক ও সুসজ্জিত মনে হলেও ভেতরে নেই কোনো চিকিৎসা কার্যক্রম। দরজায় তালা ঝুলছে, করিডোরজুড়ে নীরবতা, আর চারপাশে ঘন ঝোপঝাড়। হাসপাতাল প্রাঙ্গণের খোলা জায়গার একটি অংশ স্থানীয়রা সবজি চাষের কাজে ব্যবহার করছেন।ভবনের ভেতরে এসি, টেলিভিশনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র সংরক্ষিত থাকলেও সেগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় অযত্নে পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষ হলেও হাসপাতালটি চালুর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ২ দশমিক ০৭ একর জমির ওপর হাসপাতালটি নির্মাণ করা হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২০ সালের ডিসেম্বরে নির্মাণ শেষ হয়। কিন্তু অবকাঠামো প্রস্তুত থাকার পরও প্রয়োজনীয় জনবল, প্রশাসনিক অনুমোদন ও কার্যক্রম চালুর উদ্যোগ না থাকায় হাসপাতালটি এখনও জনগণের কোনো উপকারে আসছে না।স্থানীয় বাসিন্দারা দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন। তাদের মতে, এলাকায় একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু হলে হাজারো মানুষ সহজে চিকিৎসাসেবা পাবে এবং সরকারের কোটি কোটি টাকার বিনিয়োগও কাজে লাগবে।

সর্বশেষ
পাঠক প্রিয়