রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

আসামি ধরতে গিয়ে হা’মলার শিকার ৩ ডিবি সদস্য, একজনের অবস্থা গুরুতর

পুলিশে বড় রদবদল: অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপি পদে ১২ কর্মকর্তা বদলি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য। হামলায় আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে রূপগঞ্জের গাউছিয়া এলাকা এবং পরে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।আহত পুলিশ সদস্যরা হলেন—উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ। তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এসআই মামুনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় অভিযান পরিচালনা করতে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন বিষয়টি টের পেয়ে জড়ো হয়ে ডিবি সদস্যদের ওপর হামলা চালায়।অভিযোগ রয়েছে, হামলাকারীরা এসআই মামুন, এএসআই আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদকে মারধরের পর একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার শান্তিনগর বাজার এলাকায় নিয়ে যায়। সেখানে তাদের আবারও মারধর করা হয়।খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এদিকে অভিযানে অংশ নেওয়া অপর সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় হামলার শিকার হননি। পরে তিনি অভিযানে ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় গিয়ে পুরো ঘটনা সম্পর্কে পুলিশকে অবহিত করেন।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ডিবির সদস্যরা সাদা পোশাকে অভিযানে অংশ নিয়েছিলেন। ইউনিফর্ম না থাকায় স্থানীয় লোকজন তাদের পরিচয় সম্পর্কে বিভ্রান্ত হয়ে জনরোষের সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

সর্বশেষ
পাঠক প্রিয়