সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

দুর্নীতি রোধে সাবরেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা বসাতে হাইকোর্টের রুল

দুর্নীতি রোধে সাবরেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা বসাতে হাইকোর্টের রুল

অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে দেশের সব সাবরেজিস্ট্রার কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা এবং পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনের নির্দেশনা চেয়ে রুল জারি করেছেন বাংলাদেশ হাইকোর্ট।সোমবার (৪ মে) জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।রুলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে (আইজিআর) নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।এতে প্রশ্ন তোলা হয়েছে—নিবন্ধন অধিদপ্তরের আওতাধীন দেশের সব সাবরেজিস্ট্রার অফিসে দ্রুত হাই-ডেফিনিশন (এইচডি) সিসি ক্যামেরা ও পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনে পদক্ষেপ না নেওয়া কেন বেআইনি ও আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না।একই সঙ্গে সাবরেজিস্ট্রার কার্যালয়গুলোর ডিজিটাল সেবা তদারকির জন্য একটি বিশেষ কমিটি গঠন এবং ২৪ ঘণ্টা কঠোর মনিটরিং নিশ্চিত করার নির্দেশনাও চাওয়া হয়েছে।এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আল মামুন সরোয়ার জনস্বার্থে রিট আবেদন করেন। আবেদনে বলা হয়, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং স্বচ্ছতার অভাবে সাবরেজিস্ট্রার অফিসগুলো দীর্ঘদিন ধরে সমস্যাগ্রস্ত। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে অবৈধভাবে অর্থ আদায় নিয়মে পরিণত হয়েছে।রিটে আরও উল্লেখ করা হয়, এসব অনিয়ম সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদে বর্ণিত সমান সুযোগ ও আইনি সুরক্ষার অধিকারের লঙ্ঘন।উল্লেখ্য, ঢাকার সাভার উপজেলার সাবরেজিস্ট্রার মো. জাকির হোসেন নিজ উদ্যোগে অফিসে সিসি ক্যামেরা স্থাপন করে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করেন, যা এই উদ্যোগের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।এ বিষয়ে আইনজীবী আল মামুন বলেন, “দুর্নীতি পুরোপুরি নির্মূল করা না গেলেও কার্যকর নজরদারির মাধ্যমে তা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

সর্বশেষ
পাঠক প্রিয়