রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

হজ শেষে দায়িত্বে ফিরেই প্রত্যাহার কোম্পানীগঞ্জের ওসি, উঠেছে চাঁদাবাজির অভিযোগ

হজ শেষে দায়িত্বে ফিরেই প্রত্যাহার কোম্পানীগঞ্জের ওসি, উঠেছে চাঁদাবাজির অভিযোগ

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। হজ পালন শেষে দেশে ফিরে দায়িত্বে যোগ দেওয়ার মাত্র ২০ দিনের মাথায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধ পাথর উত্তোলনে সহযোগিতা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। পুলিশ সুপার জানান, ওসির বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ‘সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ
পাঠক প্রিয়