রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

জুলাই গণঅভ্যুত্থানের পর হ’ত্যা ও গু’মের ১৮৫৫ মামলা: আইনমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের পর হ’ত্যা ও গু’মের ১৮৫৫ মামলা: আইনমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় মোট ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।বৃহস্পতিবার সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধী দলের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম-এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।আইনমন্ত্রী জানান, দায়ের করা মামলাগুলোর মধ্যে ৭৯৯টি সরাসরি হত্যা মামলা এবং বাকি ১ হাজার ৫৬টি অন্যান্য ধারায় করা হয়েছে।মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত ১৫৮টি মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৪৮টি হত্যা মামলা এবং ১১০টি অন্যান্য মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।তিনি আরও বলেন, বিপুলসংখ্যক মামলার তদন্ত একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। তবে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত পরিচালনা করা হচ্ছে, যাতে বিচারপ্রক্রিয়ায় কোনো দুর্বলতা না থাকে।আসামিদের জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জামিন প্রদান সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় জামিনের বিরোধিতা করছেন।বিগত সরকারের সময় সংঘটিত অপরাধের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

সর্বশেষ
পাঠক প্রিয়