রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
আন্তর্জাতিক

ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবি এনএএসিপি’র

ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবি এনএএসিপি’র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনীর আওতায় দ্রুত ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়েছে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠন এনএএসিপি।১৯০৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি তাদের ১১৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এত কঠোর অবস্থান নিয়েছে।সংগঠনটির প্রেসিডেন্ট ডেরিক জনসন এক বিবৃতিতে বলেন, “এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ।”তিনি আরও বলেন, ট্রাম্পের বক্তব্য ও আচরণ শুধু উদ্বেগজনক নয়, বরং তা অত্যন্ত বিপজ্জনক।ডেরিক জনসন বলেন, “যখন দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণের প্রতি অবজ্ঞা দেখান, তখন তা পুরো জাতি এবং বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।”তিনি জোর দিয়ে বলেন, “ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে।”

সর্বশেষ
পাঠক প্রিয়