বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অন্যান্য

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ভারত ও বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। যেখানে ভারতের অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করছেন, সেখানে উল্টো অবস্থান নিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি এ সিদ্ধান্তের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর প্রশংসা করেছেন।

সম্প্রতি ভারতের কয়েকজন উগ্রপন্থী রাজনৈতিক নেতা আইপিএলে মুস্তাফিজের অন্তর্ভুক্তি নিয়ে প্রকাশ্যে আপত্তি জানান। তাদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগের প্রেক্ষাপটে কোনো বাংলাদেশি ক্রিকেটারের আইপিএলে অংশগ্রহণ গ্রহণযোগ্য নয়।

এই পরিস্থিতিতে মোহাম্মদ আজহারউদ্দিন বাংলাদেশে চলমান ঘটনাবলির নিন্দা জানিয়ে বিসিসিআইয়ের অবস্থানকে সমর্থন করেন। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, বোর্ড কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশে যা ঘটছে, তা মোটেও ইতিবাচক নয়। খেলাধুলা আলাদা বিষয় হলেও বিসিসিআই নিশ্চয়ই পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তটি নিয়েছে।  এদিকে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পাশাপাশি ম্যাচগুলো অন্য কোনো ভেন্যুতে আয়োজনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠানো হয়েছে।

এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে কূটনৈতিক ও ক্রীড়াজটিলতা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।  

সর্বশেষ
পাঠক প্রিয়