রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

আশুরা উপলক্ষে রাজধানীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

আশুরা উপলক্ষে রাজধানীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ঢাকা প্রতিনিধি:পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে চার স্তরের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর হোসনি দালান এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।ডিএমপি কমিশনার বলেন, এবারের পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের লালবাগ, ওয়ারী, রমনা, তেজগাঁও, মতিঝিল ও মিরপুর বিভাগে অবস্থিত মোট ২৮টি ইমামবাড়ার উদ্যোগে ১ থেকে ১০ মহররম পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৬৩টি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ থেকে ৭ মহররম পর্যন্ত ১০টি, ৮ মহররমে ১০টি, ৯ মহররমে ১৯টি এবং ১০ মহররমে ২৪টি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।তিনি জানান, প্রতিটি তাজিয়া মিছিলের জন্য নির্ধারিত রুট চূড়ান্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তুর বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত থাকবেন।মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা ও সাদা পোশাকের সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।তিনি আরও জানান, আগামী ২৬ জুন সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত রুটগুলোতে ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে। যানজট এড়াতে এবং মিছিলে অংশগ্রহণকারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে রাজধানীবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানান তিনি।

সর্বশেষ
পাঠক প্রিয়