সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

জব্দ ৫৬০ কম্বল দেখানো হলো ৪৩০, আত্মসাতের অভিযোগে তোপের মুখে মোগলাবাজার থানার ওসি

জব্দ ৫৬০ কম্বল দেখানো হলো ৪৩০, আত্মসাতের অভিযোগে তোপের মুখে মোগলাবাজার থানার ওসি

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের বিরুদ্ধে চোরাচালানবিরোধী অভিযানে জব্দ করা ১৩০টি ভারতীয় কম্বল আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, জব্দ করা কম্বলের প্রকৃত সংখ্যা ও গুণগত মান গোপন করে মামলার নথিতে কম দেখানো হয়। পাশাপাশি আসামিদের সুবিধা দিতে তদন্ত কর্মকর্তাকে প্রভাবিত করে আদালতে বিভ্রান্তিকর তদন্ত প্রতিবেদন দাখিলেরও অভিযোগ রয়েছে।একাধিক মামলার নথি, এসএমপি কমিশনারের একটি শোকজপত্র এবং সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।জানা যায়, মোগলাবাজার থানার একটি চোরাচালানবিরোধী অভিযানে (মামলা নং: জিআর-০৫/২৬) একটি কাভার্ডভ্যান থেকে ৫৬০টি দ্বিস্তরবিশিষ্ট (ডাবল পার্ট) ভারতীয় কম্বল জব্দ করা হয়। তবে অভিযোগ অনুযায়ী, ওসি মনির হোসেনের নির্দেশে মামলার এজাহারে জব্দকৃত কম্বলের সংখ্যা ৫৬০টির পরিবর্তে ৪৩০টি উল্লেখ করা হয়। এছাড়া কম্বলগুলোর প্রকৃত ধরন (ডাবল পার্ট) উল্লেখ না করে জব্দ তালিকায় তথ্য গোপন করা হয়।এ ঘটনায় এসএমপি কমিশনার মোগলাবাজার থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) কাজী তোবারক হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন। কমিশনারের ওই চিঠিতে ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এদিকে, থানার কয়েকজন পুলিশ সদস্যের বক্তব্য, অভিযানের সময় তোলা ছবি এবং সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণেও জব্দকৃত কম্বলের সংখ্যা কম দেখানোর বিষয়টি উঠে এসেছে বলে জানা গেছে।অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়