সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ধ’র্ষণচেষ্টা ও হ”ত্যা: শিশু ইরা মনি মামলায় আসামির মৃত্যুদণ্ড

ধ’র্ষণচেষ্টা ও হ”ত্যা: শিশু ইরা মনি মামলায় আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত শিশু জান্নাতুল নাঈম ওরফে ইরা মনি হত্যা মামলার একমাত্র আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ধর্ষণের চেষ্টা এবং পরবর্তীতে নৃশংস হত্যাকাণ্ডের দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় এ রায় দেওয়া হয়।বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।মামলার বিবরণে জানা যায়, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এলাকায় চকলেট ও ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে আট বছরের শিশু ইরা মনিকে ডেকে নিয়ে যায় বাবু শেখ। সেখানে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে শিশুটির চিৎকারে তাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় জঙ্গল থেকে বের হয়ে স্থানীয় শ্রমিকদের কাছে আশ্রয় নেয় ইরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।ঘটনার মাত্র সাড়ে চার মাসের মাথায় মামলার রায় ঘোষণা করা হলো। মামলায় ১০ কার্যদিবসে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।রায়ে সন্তোষ প্রকাশ করে ইরা মনির পরিবার দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়