সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

নারায়ণগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী আটক

নারায়ণগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।আটকরা হলেন রূপগঞ্জ উপজেলার সোহাগ (১৯), আনিস সরকার (১৮), তন্ময় (১৮), ওয়ালিদ (১৮), মাহফুজ আলম (১৮), ইমতিয়াজ আহমেদ ইমন (১৮) এবং ঢাকার ডেমরা এলাকার সাব্বির হোসেন (২০), আবিদ (১৮), আবির হোসেন (২৭), তাওহিদ ইসলাম (১৮), রিয়াদ (১৮) ও সোহেল (১৯)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কয়েকজন নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলের নেতৃত্বে থাকা কয়েকজন মোটরসাইকেলে করে দ্রুত সরে গেলেও ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন জব্দ করা হয়েছে বলে জানা গেছে।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের সক্রিয় কর্মী। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।তিনি আরও জানান, এ ঘটনায় আটক ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়