রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

কাপাসিয়ায় আলোচিত ইদ্রিস হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার

কাপাসিয়ায় আলোচিত ইদ্রিস হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়া থানাধীন এলাকায় আলোচিত ইদ্রিস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাজীপুর জেলা। এ ঘটনায় জড়িত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।পিবিআই জানায়, নিহত ইদ্রিস (৩০) গত ২৫ আগস্ট ২০২০ তারিখ সকালে কাপাসিয়ার সানারপাড় এলাকায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে নিহতের পরিবার কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।তদন্তে জানা যায়, নিহত ইদ্রিসের সঙ্গে আসামি সৈয়দ জাহিদ আহসান জাহিদের পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে হত্যার পরিকল্পনা করা হয়। ঘটনার তিন দিন আগে ইদ্রিসকে ফাঁদে ফেলার জন্য কৌশল নির্ধারণ করা হয়।ঘটনার দিন ২৪ আগস্ট ২০২০ রাত আনুমানিক ২টা নাগাদ মোবাইল ফোনে ডেকে ইদ্রিসকে ঘটনাস্থলে আনা হয়। পরে তাকে গলায় ফাঁস ও মারধর করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর মরদেহ একটি পরিত্যক্ত স্থানে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়।দীর্ঘ তদন্ত শেষে পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে ঘটনার মূল রহস্য উন্মোচন করে। তদন্তের একপর্যায়ে আসামি মো. দুলু মিয়া ওরফে সুমন (২২)–কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং অন্য সহযোগীদের নাম প্রকাশ করে।পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, পিবিআই সদস্যদের পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টায় মামলার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়