রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

৯৯৯-এ স্ত্রীর ফোনকল, অভিযানে ই’য়া’বাসহ আইনজীবী গ্রেপ্তার

৯৯৯-এ স্ত্রীর ফোনকল, অভিযানে ই’য়া’বাসহ আইনজীবী গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি:জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ স্ত্রীর ফোনকলের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদপুরে এক আইনজীবীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আইনজীবীর নাম মোহাম্মদ এমরান (৪৫)।সোমবার (২২ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সের জরুরি সেবার ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁদপুর সদর এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করে এক নারী অভিযোগ করেন, তার স্বামী নিয়মিত মাদক সেবন করেন এবং প্রায়ই তাকে মারধর করেন। ফোনকলের সময়ও তিনি বাসায় বসে মাদক সেবন করছিলেন এবং তার কাছে মাদক রয়েছে বলে জানান ওই নারী।অভিযোগ পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি চাঁদপুর সদর থানাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল রেদোয়ানুর রহমান এবং পুরো বিষয়টি সমন্বয় করেন পুলিশ ডিসপাচার এএসআই রাজু মিয়া।পরে চাঁদপুর সদর থানার এসআই আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কাঁচা কলোনির একটি বাসায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আইনজীবী মোহাম্মদ এমরানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়