
রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা ও মুগদা থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) মিরপুর মডেল থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে একই দিনে মুগদা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে আটক করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।ডিএমপি সূত্রে আরও জানানো হয়, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।