বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

নীরব মহামারি অনলাইন জুয়া: দেশি-বিদেশি চক্রের ফাঁদে তরুণ সমাজ, প্রতিদিন পাচার হচ্ছে কোটি কোটি টাকা

নীরব মহামারি অনলাইন জুয়া: দেশি-বিদেশি চক্রের ফাঁদে তরুণ সমাজ, প্রতিদিন পাচার হচ্ছে কোটি কোটি টাকা

চীন-নাইজেরিয়াসহ বিদেশি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে জুয়ার সাইট; দেশীয় এজেন্ট ও কিছু এমএফএস কর্মীর সম্পৃক্ততার অভিযোগ, দমন অভিযানে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।সংক্ষিপ্ত সংবাদ:বাংলাদেশে অনলাইন জুয়া এখন নীরব মহামারিতে রূপ নিয়েছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে তরুণ-যুবকদের জুয়ার প্রতি আসক্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, চীন ও নাইজেরিয়াসহ বিদেশি চক্রের পাশাপাশি দেশীয় এজেন্টদের মাধ্যমে পরিচালিত হচ্ছে অসংখ্য জুয়ার ওয়েবসাইট ও অ্যাপ। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলে অভিযোগ রয়েছে।ডিএমপির ডিবির যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন অর রশীদ জানিয়েছেন, অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে এবং এর সঙ্গে মানি লন্ডারিংও জড়িত। তবে আইনি সীমাবদ্ধতার কারণে মানি লন্ডারিং অংশের তদন্ত ডিবি করতে পারে না।গোয়েন্দা সূত্র জানায়, মেল বেট, মোস্ট বেট, ওয়ানএক্স বেট, টুয়েন্টি টু বেট, বেট উইনার ও জেটবাজসহ বিভিন্ন সাইটে স্পোর্টস বেটিং ও ক্যাসিনো গেম পরিচালিত হচ্ছে। বাংলাদেশি এজেন্টরা কমিশনের ভিত্তিতে এসব কার্যক্রমে সহযোগিতা করছে।সম্প্রতি ছয় চীনা নাগরিকসহ নয়জনকে গ্রেফতার করেছে ডিবি। তদন্তে বিকাশ, নগদসহ কিছু মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের অসাধু কর্মীদের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। অন্যদিকে সিআইডি জানিয়েছে, মে থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত ২৬৮টি জুয়ার ওয়েবসাইট বন্ধের জন্য বিটিআরসিকে তথ্য দেওয়া হয়েছে এবং ৮৭৯টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ৪৩টি ব্যাংক হিসাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন জুয়ার নেশা মাদকাসক্তির চেয়েও ভয়ংকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমানের মতে, জুয়া মানুষের মস্তিষ্কের আনন্দকেন্দ্রকে প্রভাবিত করে এবং ক্ষতির পরও খেলোয়াড়কে আবার খেলতে উৎসাহিত করে। ফলে পারিবারিক কলহ, অপরাধ ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যাও বাড়ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়