রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

প্রেম ও বিয়ের প্রতিশ্রুতিতে ২ কোটি ৩২ লাখ টাকা আ’ত্মসাতের অভিযোগে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরু

প্রেম ও বিয়ের প্রতিশ্রুতিতে ২ কোটি ৩২ লাখ টাকা আ’ত্মসাতের অভিযোগে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরু

প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার কাছ থেকে ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. সোহেলউদ্দিন প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে।মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালে ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী ও সোহেলউদ্দিন প্রিন্সের মধ্যে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগে বলা হয়, বিয়ের আশ্বাস ও পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে তানজিনা সাথীর কাছ থেকে মোট ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা গ্রহণ করেন সোহেলউদ্দিন। পরে তিনি বিয়ে না করে টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানান।টাকা ফেরত না পেয়ে ২০২২ সালের ২৩ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তানজিনা সাথী। তদন্তের দায়িত্ব পেয়ে সিআইডি অভিযোগের বিষয়ে অনুসন্ধান চালিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানায়।মঙ্গলবার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভার আদালতে আসামির উপস্থিতিতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ গঠন করা হয়। একই সঙ্গে আসামি পক্ষের অব্যাহতির আবেদন নাকচ করে আদালত আগামী ১ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন।উল্লেখ্য, সোহেলউদ্দিন প্রিন্সের বিরুদ্ধে তাঁর স্ত্রীর দায়ের করা একটি যৌতুক মামলাও বর্তমানে বিচারাধীন রয়েছে।আদালতের এ আদেশের মাধ্যমে বহুল আলোচিত এ মামলার বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সর্বশেষ
পাঠক প্রিয়