
রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় গ্রেপ্তার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জগঠন শুনানি শুরু হচ্ছে। এ উপলক্ষে সোমবার (১ জুন) সকাল পৌনে ৮টায় তাদের কারাগার থেকে আদালতে আনা হয়।পরে সকাল ১১টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে তোলা হলে সাংবাদিকদের উদ্দেশে সোহেল রানা চাঞ্চল্যকর বক্তব্য দেন।তিনি দাবি করেন, “আমি একা দোষী না, আমার স্ত্রীর কোনো দোষ নেই। সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার। ডলার দুই লাখ টাকা দিছে।”এ সময় সোহেল আরও অভিযোগ করেন, তার ডিএনএ পরীক্ষা না করেই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ‘ডলার’ নামে যাকে অভিযুক্ত করছেন, তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, “মিরপুর ১১ নম্বরের এক অনেক টাকাওয়ালা ব্যক্তি।”এর আগে সকাল পৌনে ৮টার দিকে দুই আসামিকে কারাগার থেকে এনে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। মামলাটির চার্জগঠন শুনানি নিয়ে আদালতে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।