রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

কোতোয়ালি থানার ওসির বিরুদ্ধে ঘুষ ও অপরাধীদের মদদের অভিযোগ

কোতোয়ালি থানার ওসির বিরুদ্ধে ঘুষ ও অপরাধীদের মদদের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন শেখের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অপরাধীদের প্রশ্রয় দেওয়া এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ উঠেছে।বিভিন্ন সূত্র ও অনুসন্ধানে তার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।অনুসন্ধানে জানা যায়, ওসির প্রত্যক্ষ মদদে এলাকায় মাদক ও বালু ব্যবসা পরিচালনা করছে যুবলীগ নেতা নোমান। গত ৫ ডিসেম্বর নোমানকে গ্রেপ্তার না করার শর্তে ৪৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এই লেনদেনটি কর্ণফুলীর নতুন ব্রিজ এলাকায় একটি পুলিশ বক্সে সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়। এ ঘটনায় এএসআই সুজন দাস মিঠুর সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে। হোয়াটসঅ্যাপ চ্যাট ও কল রেকর্ডে ওইদিন বিকেলে একাধিকবার যোগাযোগ এবং টাকা লেনদেনের বিষয়টি নিশ্চিত করার ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি সংশ্লিষ্টদের।এছাড়া, ১০ ডিসেম্বর আরেক ব্যক্তির কাছ থেকে ওসির ব্যক্তিগত বিকাশ নম্বরে ১৮ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে জানা যায়, ওসির আর্থিক লেনদেন নিয়ন্ত্রণে জুয়েল রানা নামে এক ব্যক্তি জড়িত, যাকে ‘ক্যাশিয়ার’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, গত অক্টোবরে ওসির সরকারি বিদেশ সফরেও তার ঘনিষ্ঠ উপস্থিতি ছিল।অভিযোগের মধ্যে আরও রয়েছে রাজনৈতিক পক্ষপাতের বিষয়ও। একটি অডিও রেকর্ডে ওসিকে বিএনপি নেতাদের থানায় প্রবেশে বাধা দেওয়ার কথা বলতে শোনা গেছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার বাণিজ্য এবং অপরাধীদের সঙ্গে সখ্যতার অভিযোগও রয়েছে।এ বিষয়ে এএসআই সুজন দাস তার ফোন নম্বরের সত্যতা স্বীকার করলেও ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, ওসি আফতাব উদ্দিন অভিযোগ সম্পর্কে বিস্তারিত মন্তব্য না করে প্রতিবেদককে থানায় এসে কথা বলার আহ্বান জানিয়েছেন।এদিকে, সচেতন মহল ও ভুক্তভোগীদের দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনসাধারণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সর্বশেষ
পাঠক প্রিয়