রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

রাজধানীতে উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহে গিয়ে ২ সাংবাদিকের ওপর পুলিশের হা”মলার অভিযোগ

রাজধানীতে উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহে গিয়ে ২ সাংবাদিকের ওপর পুলিশের হা”মলার অভিযোগ

রাজধানীর মিরপুরের কালশী বাউনিয়া বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বুধবার (২০ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।হামলার শিকার সাংবাদিকরা হলেন নেহাল আহমেদ প্রান্ত এবং তাসবির ইকবাল।জানা গেছে, গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষ-এর উচ্ছেদ অভিযানের খবর সংগ্রহের সময় ফেসবুক লাইভ চলাকালে তাদের ওপর হামলা চালানো হয়। কোনো পূর্ব নোটিশ ছাড়া উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে প্রশ্ন করায় উপস্থিত পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কালশীর বাউনিয়া বাঁধ এলাকায় হঠাৎ উচ্ছেদ অভিযান শুরু হয়। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙা শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১০ থেকে ১৫ হাজার বাসিন্দার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়