শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

৫ বছরে ৯৫ কোটি টাকার সোনা আত্মসাৎ, গ্রেপ্তার সেলসম্যান

৫ বছরে ৯৫ কোটি টাকার সোনা আত্মসাৎ, গ্রেপ্তার সেলসম্যান

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স-এর একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে পাঁচ বছরে প্রায় ৯৪ কোটি টাকার সোনা আত্মসাতের অভিযোগে সাবেক এক সেলসম্যানকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।মঙ্গলবার (১২ মে) বসুন্ধরা সিটির সামনে থেকে গ্রেপ্তার করা হয় কৃষ্ণ বসাক ওরফে স্বপন বসাককে। সিআইডি জানায়, তিনি ওই প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন এবং অন্যান্য কর্মচারীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার আত্মসাৎ করেন।তদন্তে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটি থেকে মোট ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় গত বছরের ৯ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।সিআইডির তথ্যমতে, মাসিক ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করলেও কৃষ্ণ বসাক আত্মসাৎ করা অর্থে নিজেই একটি জুয়েলারি প্রতিষ্ঠানে প্রায় ৩৩ লাখ টাকা বিনিয়োগ করেন। এছাড়া ৪৪ লাখ ৫৫ হাজার টাকার ফ্ল্যাট ও কার পার্কিং, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আয়কর নথিতে ৫০ ভরি স্বর্ণ থাকার তথ্য পাওয়া গেছে।সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, অভিযুক্তের ব্যাংক হিসাবেও অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে। আত্মসাৎ করা স্বর্ণ উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়