রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের তিন কর্মকর্তা কু’পিয়ে আহত

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের তিন কর্মকর্তা কু’পিয়ে আহত

মাদকবিরোধী অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের তিন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজারের বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন—র‍্যাব কর্মকর্তা মাহি, ইব্রাহিম ও নজিবুল। তাদের মধ্যে গুরুতর আহত নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ওই এলাকায় যান র‍্যাবের তিন কর্মকর্তা। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনজনই গুরুতর আহত হন।খবর পেয়ে র‍্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং পরে আহতদের দেখতে সদর জেনারেল হাসপাতালে পৌঁছান।নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় দুর্বৃত্তরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়।এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।

সর্বশেষ
পাঠক প্রিয়