
কক্সবাজার জেলা কারাগারে দীর্ঘদিন ধরে বন্দিদের সঙ্গে অসাধু আচরণ, নির্যাতন এবং বিভিন্নভাবে অর্থ আদায়ের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারাগারের ভেতরে কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠেছে বলে জানা গেছে।ভুক্তভোগী বন্দিদের অভিযোগ, তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর আরও নির্যাতন বাড়ানো হয় বলেও অভিযোগ রয়েছে।এছাড়া, নির্দিষ্ট সেল পরিবর্তন, ভালো খাবার কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগের সুবিধা পেতেও বন্দিদের কাছ থেকে অর্থ নেওয়া হয় বলে অভিযোগ করেছেন কয়েকজন বন্দির স্বজনরা।এ ঘটনায় কারা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।তবে অভিযোগের বিষয়ে কারাগার কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।