রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি গ্রেফতার

ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি গ্রেফতার

Islamic University, Bangladesh–এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।শুক্রবার (৬ মার্চ) ইবি থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার ১ নম্বর আসামি ফজলুর রহমান বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে গ্রেফতার করা হলেও শারীরিক অবস্থার কারণে কুষ্টিয়া সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান ফজলুর রহমানসহ চারজনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন। পরে বিকেলে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় ফজলুর রহমানকে প্রধান আসামি করে মামলা রেকর্ড করা হয়।মামলার অন্য আসামিরা হলেন—সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাসসহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকারসহকারী অধ্যাপক হাবিবুর রহমানহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফজলুর রহমান লিখিত স্টেটমেন্টে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে, আইনে “মৃত্যুকালীন ঘোষণা” (Dying Declaration) তখনই গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয় যখন ব্যক্তি মৃত্যুর আগে তার মৃত্যুর কারণ সম্পর্কে বক্তব্য দেন। কিন্তু যদি তিনি বেঁচে থাকেন, তাহলে সেই ঘোষণা আইনি প্রমাণ হিসেবে ততটা কার্যকর নাও হতে পারে।উল্লেখ্য, বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে নিজের অফিস কক্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত হন আসমা সাদিয়া রুনা। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই স্থানে আহত অবস্থায় ফজলুর রহমানকে উদ্ধার করা হয়, যাকে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ধারণা করা হচ্ছে।পরবর্তীতে নিহত শিক্ষিকার জানাজা অনুষ্ঠিত হয় এবং স্বামী চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়