
জকিগঞ্জ উপজেলা-এ সরকারি উন্নয়ন প্রকল্পের একটি সড়ক থেকে ইট তুলে নেওয়ার অভিযোগে যুব জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্সের অভিযানে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিদের মধ্যে কসমকনকপুর ইউনিয়ন যুব জামায়াতের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী রয়েছেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি সড়ক থেকে ইট তুলে নেওয়ার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।