শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

চাঁদপুরে ধর্ষণ মামলায় ছাত্রদলের সাবেক নেতা আটক

চাঁদপুরে ধর্ষণ মামলায় ছাত্রদলের সাবেক নেতা আটক

চাঁদপুরের হাজীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা এক ধর্ষণ মামলায় বড়কুল পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ।সোমবার (২ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।আটক হাবিবুর রহমান উপজেলার উত্তর বড়কুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি হাজীগঞ্জ থানা হেফাজতে রয়েছেন।পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার লক্ষীপুর এলাকার এক তরুণী (২৪) গত ২৬ ফেব্রুয়ারি চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে মামলাটি হাজীগঞ্জ থানায় নথিভুক্ত করা হয়।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
পাঠক প্রিয়