বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

গাজীপুরে নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কে’টে হ’ত্যা

গাজীপুরে নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কে’টে হ’ত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মে) ভোরে উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন গোপালগঞ্জের ফোরকান সরকারের স্ত্রী শারমিন আক্তার, তাদের বড় মেয়ে মিম আক্তার, দেড় বছর ও তিন বছর বয়সী দুই শিশু সন্তান এবং শ্যালক রসুল হোসেন।স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরে বাড়ির ভেতর থেকে সন্দেহজনক পরিস্থিতি দেখে তারা গিয়ে দেখেন ঘরে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে আছে। শারমিন আক্তারের হাত জানালার সঙ্গে বাঁধা ছিল এবং ঘরের বিভিন্ন স্থানে মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে ছিল।এলাকাবাসীর দাবি, পরিবারটি ওই বাড়িতে ভাড়া থাকতো। শুক্রবার রাত পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকলেও ভোরে এ ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে। তবে কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।কাপাসিয়া থানার ওসি শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।

সর্বশেষ
পাঠক প্রিয়