
কুমিল্লা জেলায় আন্তঃজেলা সক্রিয় একটি ডাকাত চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে Titas Upazila উপজেলার উজিরাকান্দি এলাকায় মোছা. নাছরিন আক্তারের বাড়ির গেটের তালা ভেঙে একদল ডাকাত প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এ ঘটনায় তিতাস থানায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা (নং-১৪, তারিখ ২৭/০২/২০২৬) দায়ের করা হয়।একই রাতে রাত ১টা থেকে ২টার মধ্যে কাকিয়াখালী এলাকায় মঞ্জুরা বেগমের বাড়িতেও দরজা ভেঙে প্রবেশ করে ডাকাতরা। পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়। এ ঘটনায় একই ধারায় মামলা (নং-১৫, তারিখ ২৭/০২/২০২৬) দায়ের হয়।দুইটি পৃথক মামলা রুজুর পর জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম’র সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল)-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং Daudkandi Model Thana পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস ও দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে দুইটি ডাকাতির পাশাপাশি চান্দিনা, দাউদকান্দি, তিতাস ও ব্রাহ্মণপাড়া এলাকায় সংঘটিত আরও ৯টি ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটিত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।উদ্ধারকৃত মালামাল:স্বর্ণের চেইন, কানের দুলরূপার নূপুর, বেসলাইট ও চেইনডিজিটাল ক্যামেরা, টর্চলাইট, ব্লেন্ডার মেশিনদেশীয় অস্ত্র (ছুরি, কাটার, শাবল, লোহার রড)সিটিগোল্ডের গয়না, মুখোশ, ট্রাভেল ব্যাগবিভিন্ন ব্র্যান্ডের দুধ, রাউটার ও চার্জার১৩টি মোবাইল ফোন২টি সিএনজিনগদ ৩৭ হাজার ২৪৭ টাকাপুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক পূর্বের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।